রাজধানীর আদাবর ও তেজগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত ‘কব্জি কাটা আনোয়ার’ গ্রুপের অন্যতম সদস্য, মাদক কারবারি ও কিশোর গ্যাং লিডার কবির ওরফে ‘ধ্বংস কবির’সহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকার শ্যামলী হাউজিংয়ের ৪ নম্বর সড়কে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ‘কব্জি কাটা আনোয়ার’ গ্রুপের সদস্য ও কিশোর গ্যাং লিডার কবির ওরফে ধ্বংস কবির (৩৮) এবং তার সহযোগী আব্দুর রহমানকে (৩৫) দুটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।
একই দিন রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় পৃথক অভিযানে স্বীকৃত কিশোর গ্যাং লিডার মো. বিল্লাল হোসেনকে (২৮) একটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে যোগসাজশে মোহাম্মদপুর ও আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও চুরিসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ‘ধ্বংস কবির’-এর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক-সংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে।
এছাড়া বিল্লাল হোসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন