নজর বিডি

জি-২০ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ সৌদি আরব

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-২০-এর অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে সৌদি আরবকে সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকসের একটি প্রতিবেদনের বরাতে সৌদি গ্যাজেট জানিয়েছে, জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি)-এর তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, সৌদি আরবের মোট জনসংখ্যার ৯৭ দশমিক ৭ শতাংশ রাতে নিজ এলাকায় একা হাঁটাকে নিরাপদ মনে করেন। লিঙ্গ ও বয়সভেদে নিরাপত্তা পরিস্থিতির চিত্র নিম্নরূপ,

১৫ বছর বা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে ৯৭ শতাংশ রাতে একা হাঁটাকে নিরাপদ মনে করেন (৮৬ শতাংশের মতে এটি খুবই নিরাপদ)।

১৫ বছর বা তার বেশি বয়সী নারীদের মধ্যে ৯৪ দশমিক ৯ শতাংশ রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন (৮১ দশমিক ৭ শতাংশের মতে এটি খুবই নিরাপদ)।

বয়স্ক নাগরিকদের মধ্যেও রাতে একা হাঁটার বিষয়ে উচ্চ মাত্রার নিরাপত্তা বোধ পরিলক্ষিত হয়েছে।

জি-২০ জোটভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

বিষয় : নজরবিডি সংবাদ সৌদি আরব, জি-২০, নিরাপত্তা, নারী নিরাপত্তা, পরিসংখ্যান, সৌদি গ্যাজেট, Saudi Arabia, G20, Safety, Women's Safety, Statistics, Saudi Gazette

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জি-২০ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ সৌদি আরব

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-২০-এর অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে সৌদি আরবকে সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকসের একটি প্রতিবেদনের বরাতে সৌদি গ্যাজেট জানিয়েছে, জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি)-এর তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, সৌদি আরবের মোট জনসংখ্যার ৯৭ দশমিক ৭ শতাংশ রাতে নিজ এলাকায় একা হাঁটাকে নিরাপদ মনে করেন। লিঙ্গ ও বয়সভেদে নিরাপত্তা পরিস্থিতির চিত্র নিম্নরূপ,

১৫ বছর বা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে ৯৭ শতাংশ রাতে একা হাঁটাকে নিরাপদ মনে করেন (৮৬ শতাংশের মতে এটি খুবই নিরাপদ)।

১৫ বছর বা তার বেশি বয়সী নারীদের মধ্যে ৯৪ দশমিক ৯ শতাংশ রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন (৮১ দশমিক ৭ শতাংশের মতে এটি খুবই নিরাপদ)।

বয়স্ক নাগরিকদের মধ্যেও রাতে একা হাঁটার বিষয়ে উচ্চ মাত্রার নিরাপত্তা বোধ পরিলক্ষিত হয়েছে।

জি-২০ জোটভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত