ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) দুপুরে তিনি হাসপাতালটি পরিদর্শনে গেলে জিয়া হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এ সময় তাকে স্বাগত জানান জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া, ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধারঞ্জন রায়সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে ডা. জহিরুল ইসলাম শাকিল হাসপাতালের সিসিইউ, আইসিইউ, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাসেবার মান, রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট হৃদরোগ চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিকতা, মানবিকতা এবং সেবার মান বজায় রেখে চিকিৎসা কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ড্যাব মহাসচিব আরও বলেন, স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দক্ষতা, স্বচ্ছতা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।
পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের (চিকিৎসা শিক্ষা) পরিচালক ডা. এফ.এম. মোস্তফা সরকার, ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন