চট্টগ্রামের মিরসরাইয়ে চোরাচালানের সময় ১৯টি ভারতীয় গরু ও দুটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব গরু ও গাড়ি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজারসংলগ্ন গামারী বাগানের সামনে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা। আটককৃতরা হলেন—আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), মো. আরিফ (২৭) এবং রাসেল ওরফে আলম (৩৫)।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন