চট্টগ্রাম নগরীর বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় নকশাবহির্ভূত ও অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
মঙ্গলবার (৩০ জুন) পরিচালিত এই অভিযানে আটটি স্থাপনা সিলগালা এবং তিন ভবন মালিককে মোট ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সিডিএ সূত্রে জানা যায়, কল্পলোক আবাসিক এলাকার ভবনগুলোতে বাধ্যতামূলক সেটব্যাক না রাখা এবং নকশা বিচ্যুতির মতো গুরুতর অনিয়ম পাওয়া গেছে। ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ধারা ১২(১) অনুযায়ী সাতটি বহুতল ভবন ও একটি অনুমোদনহীন গুদাম সিলগালা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে সেগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযানে তিন ভবন মালিককে ১৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা পরিশোধ না করলে তাদের এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন