ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
আজ বুধবার (১ জুলাই) থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হচ্ছে। এখন থেকে আবেদনকারীরা নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় (টাইম স্লট) নির্বাচন করতে পারবেন না।
আইভ্যাক জানিয়েছে, নতুন নিয়মে ভিসা আবেদনের সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর জন্য একটি সময় নির্ধারণ করে দেবে। প্রতিটি সেন্টারের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ওপর ভিত্তি করে এই সময় বরাদ্দ করা হবে।
ভিসা আবেদন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে আবেদনকারীদের সিস্টেমের মাধ্যমে নির্ধারিত নির্দিষ্ট সময়েই সংশ্লিষ্ট ভিসা কেন্দ্রে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন