ঢাকার পার্ক ও খেলার মাঠের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নাগরিক প্রবেশাধিকার নিশ্চিত করতে এলাকাবাসীর সরাসরি সম্পৃক্ততা দাবি করেছেন পরিবেশবাদী বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ জুন) ‘ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’ আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এই দাবি জানান।
সভায় বক্তারা জানান, ঢাকার ১২৯টি ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে কোনো পার্ক বা খেলার মাঠ নেই। অপরিকল্পিত নগরায়ণ ও দখলদারিত্বের ফলে নগরীর উন্মুক্ত স্থানগুলো সংকুচিত হয়ে পড়েছে।
বক্তারা মাঠ-পার্কগুলো বাণিজ্যিকীকরণ বন্ধ করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান।
এছাড়া রাজউক, গণপূর্ত ও সিটি কর্পোরেশনের মধ্যে বিদ্যমান সমন্বয়হীনতা দূর করে সব পার্কের ব্যবস্থাপনার দায়িত্ব একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের অধীনে আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন