ভারতের রাজস্থানের দৌসার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী স্লিপার বাসের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন যাত্রী নিহত এবং ২২ জন আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঋষিকেশ থেকে ইন্দোরগামী দ্রুতগতির বাসটি মঙ্গলবার রাত আড়াইটার দিকে একটি ট্রেইলারের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই বাস ও ট্রেইলারে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন।
অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই ৫ জন এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে আরও ২ জন মারা যান। আহতদের উদ্ধার করে দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বাসচালকের ঘুমিয়ে পড়া বা অতিরিক্ত গতি এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হতে পারে। স্থানীয়দের অভিযোগ, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় আগুনের তীব্রতা বেশি ছড়িয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন