নজর বিডি
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

২০২৭ সালের হিজের প্রাক-নিবন্ধন শুরু

২০২৭ সালের হিজের প্রাক-নিবন্ধন শুরু

২০২৭ সালে পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম আজ ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়েছে, সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম ২৬ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ সময়সূচিগুলো নিম্নরূপ,

নিবন্ধন শেষ: ২৬ সেপ্টেম্বর ২০২৬। দ্বিপাক্ষিক হজ চুক্তি: ৮ নভেম্বর ২০২৬।ভিসা ইস্যু শুরু: ২৮ জানুয়ারি ২০২৭। হজ ফ্লাইট শুরু: ৮ এপ্রিল ২০২৭। হজ পালনের সম্ভাব্য তারিখ: ১৫ মে ২০২৭ (চাঁদ দেখা সাপেক্ষে)।

গত ২৯ মে জেদ্দায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ ঘোষণা করা হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে এই হজ রোডম্যাপ গ্রহণ করেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল আগ্রহী হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ হজ ২০২৭, প্রাক-নিবন্ধন, হজ রোডম্যাপ, ধর্ম মন্ত্রণালয়, হজ ফ্লাইট, হজের সময়সূচি, হজ ভিসা, Hajj 2027, Pre-registration, Hajj Roadmap, Ministry of Religious Affairs, Hajj Flight, Hajj Schedule, Hajj Visa.

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের হিজের প্রাক-নিবন্ধন শুরু

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

২০২৭ সালে পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম আজ ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়েছে, সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম ২৬ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ সময়সূচিগুলো নিম্নরূপ,

নিবন্ধন শেষ: ২৬ সেপ্টেম্বর ২০২৬। দ্বিপাক্ষিক হজ চুক্তি: ৮ নভেম্বর ২০২৬।ভিসা ইস্যু শুরু: ২৮ জানুয়ারি ২০২৭। হজ ফ্লাইট শুরু: ৮ এপ্রিল ২০২৭। হজ পালনের সম্ভাব্য তারিখ: ১৫ মে ২০২৭ (চাঁদ দেখা সাপেক্ষে)।

গত ২৯ মে জেদ্দায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ ঘোষণা করা হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে এই হজ রোডম্যাপ গ্রহণ করেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল আগ্রহী হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত