নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১ জুলাই) ভোর থেকে শুরু হওয়া এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা কাজ করে।
বুধবার ভোরের দিকে শিবু মার্কেটের একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। গোডাউনটির পাশেই একটি গ্যারেজ এবং মুদির দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বেলা ১১টার দিকে পুরোপুরি নির্বাপন সম্ভব হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, সময়মতো পৌঁছানোর ফলে পাশের দোকানগুলোর মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত চলছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন