জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোনকল পেয়ে রাজধানীর বসিলা এলাকা থেকে একটি বিদেশি শটগান উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে হাজারীবাগ থানাধীন বসিলা শাহী নূর মসজিদ এলাকার একটি বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
আজ বুধবার (১ জুলাই) দুপুরে জাতীয় জরুরি সেবার পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বসিলা মধ্যপাড়ার কালিমুল্লাহ নামের এক ব্যক্তির ৫৪/০২ নম্বর তিন তলা বাড়ির দ্বিতীয় তলার উত্তর পাশের রুমের বাথরুমের ফলস ছাদের ভেতর একটি শটগান দেখতে পেয়ে স্থানীয় এক বাসিন্দা ৯৯৯-এ ফোন করেন।
কলটি পাওয়ার পরপরই ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি হাজারীবাগ থানায় জানানো হয়। সংবাদ পেয়ে হাজারীবাগ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শটগানটি উদ্ধার করে।
অস্ত্র উদ্ধারের এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন