নজর বিডি
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

শুভেন্দু অধিকারী ও মানিক সাহাকে আম উপহার বাংলাদেশের

সৌহার্দ্য ও শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে মোট ১,১০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পৃথকভাবে আমের চালান দুটি ভারতে পাঠানো হয়। পরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে এই আমগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সরকারের পাঠানো এই শুভেচ্ছা উপহারের তালিকায় রয়েছে দেশের অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু ‘আম্রপালি’ এবং ‘হাঁড়িভাঙ্গা’ জাতের আম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে বিতরণের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। দুই মিশনের মাধ্যমে সব মিলিয়ে মোট ১,১০০ কেজি আম পাঠানো হয়।

এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৯০০ কেজি আম দুই রাজ্যের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

বিষয় : নজরবিডি সংবাদ আম উপহার, শুভেন্দু অধিকারী, মানিক সাহা, বাংলাদেশ ভারত সম্পর্ক, বেনাপোল স্থলবন্দর, আখাউড়া স্থলবন্দর, আম্রপালি, হাঁড়িভাঙ্গা, জাতীয় সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শুভেন্দু অধিকারী ও মানিক সাহাকে আম উপহার বাংলাদেশের

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সৌহার্দ্য ও শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে মোট ১,১০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পৃথকভাবে আমের চালান দুটি ভারতে পাঠানো হয়। পরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে এই আমগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সরকারের পাঠানো এই শুভেচ্ছা উপহারের তালিকায় রয়েছে দেশের অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু ‘আম্রপালি’ এবং ‘হাঁড়িভাঙ্গা’ জাতের আম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে বিতরণের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। দুই মিশনের মাধ্যমে সব মিলিয়ে মোট ১,১০০ কেজি আম পাঠানো হয়।

এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৯০০ কেজি আম দুই রাজ্যের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত