নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে রদবদল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে দুদকের নতুন মহাপরিচালক হিসেবে প্রেষণে (ডেপুটেশন) নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, দুদকের বর্তমান মহাপরিচালক মো. মোতাহার হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপনগুলো জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ দুদক, দুর্নীতি দমন কমিশন, মহাপরিচালক, রদবদল, জনপ্রশাসন মন্ত্রণালয়, মোহাম্মদ মনিরুল ইসলাম, মো. মোতাহার হোসেন, প্রশাসন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে রদবদল

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে দুদকের নতুন মহাপরিচালক হিসেবে প্রেষণে (ডেপুটেশন) নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, দুদকের বর্তমান মহাপরিচালক মো. মোতাহার হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপনগুলো জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত