নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

মরক্কোর সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগ গড়ে তোলার প্রস্তাব দিয়েছে মরক্কো। 

বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা আল কেরদুদি আল কুলালি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের মধ্যকার সৌজন্য সাক্ষাৎকালে এই প্রস্তাব দেওয়া হয়।

বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে গুরুত্বারোপ করা হয়। মরক্কোর রাষ্ট্রদূত জানান, দেশটির কৌশলগত ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের বিশাল সুযোগ রয়েছে। তিনি দক্ষ ও অর্ধদক্ষ বাংলাদেশি জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাণিজ্য, ওষুধশিল্প, বস্ত্র, জাহাজ নির্মাণ, পাট ও পাটজাত পণ্যের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও ক্রীড়া-সংস্কৃতি খাতেও সহযোগিতার ওপর জোর দেন।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে প্রতিমন্ত্রী পারস্পরিক 'ভিসা অব্যাহতি চুক্তি', নিয়মিত দ্বিপক্ষীয় সংলাপ এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাব করেন। বৈঠকের মাধ্যমে উভয় দেশই ভবিষ্যতের অংশীদারিত্ব আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মরক্কোর সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগ গড়ে তোলার প্রস্তাব দিয়েছে মরক্কো। 

বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা আল কেরদুদি আল কুলালি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের মধ্যকার সৌজন্য সাক্ষাৎকালে এই প্রস্তাব দেওয়া হয়।

বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে গুরুত্বারোপ করা হয়। মরক্কোর রাষ্ট্রদূত জানান, দেশটির কৌশলগত ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের বিশাল সুযোগ রয়েছে। তিনি দক্ষ ও অর্ধদক্ষ বাংলাদেশি জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাণিজ্য, ওষুধশিল্প, বস্ত্র, জাহাজ নির্মাণ, পাট ও পাটজাত পণ্যের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও ক্রীড়া-সংস্কৃতি খাতেও সহযোগিতার ওপর জোর দেন।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে প্রতিমন্ত্রী পারস্পরিক 'ভিসা অব্যাহতি চুক্তি', নিয়মিত দ্বিপক্ষীয় সংলাপ এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাব করেন। বৈঠকের মাধ্যমে উভয় দেশই ভবিষ্যতের অংশীদারিত্ব আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত