নজর বিডি

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার: নিখোঁজ ১

আরব সাগরে টহলরত অবস্থায় মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০ এস সি হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সমুদ্রে ডুবে গেছে। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে থাকা চার আরোহীর মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন।

মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, এটি নিয়মিত টহলের অংশ ছিল এবং কোনো হামলার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়নি। উদ্ধার হওয়া তিন সেনাসদস্য বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নৌবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশের সামরিক বহরের অংশ ছিল। 

মধ্যপ্রাচ্যের জলসীমায় বর্তমানে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামে দুটি বিমানবাহী রণতরী নিয়মিত টহল দিচ্ছে। সাম্প্রতিক সময়ে যান্ত্রিক গোলযোগের কারণে এর আগেও মার্কিন বাহিনীর বিভিন্ন সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা ঘটেছে।

বিষয় : নজরবিডি সংবাদ আরব সাগর, মার্কিন নৌবাহিনী, হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ, ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ, মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক সংবাদ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার: নিখোঁজ ১

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

আরব সাগরে টহলরত অবস্থায় মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০ এস সি হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সমুদ্রে ডুবে গেছে। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে থাকা চার আরোহীর মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন।

মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, এটি নিয়মিত টহলের অংশ ছিল এবং কোনো হামলার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়নি। উদ্ধার হওয়া তিন সেনাসদস্য বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নৌবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশের সামরিক বহরের অংশ ছিল। 

মধ্যপ্রাচ্যের জলসীমায় বর্তমানে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামে দুটি বিমানবাহী রণতরী নিয়মিত টহল দিচ্ছে। সাম্প্রতিক সময়ে যান্ত্রিক গোলযোগের কারণে এর আগেও মার্কিন বাহিনীর বিভিন্ন সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা ঘটেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত