নজর বিডি

ডেটের ভিডিও ইন্টারনেটে, চার বছর পর জানলেন তরুণী

চার বছর আগে ২০২২ সালে এক ব্যক্তির সঙ্গে রুম ডেটে গিয়ে চরম বিপাকে পড়েছেন ভারতের ব্যাঙ্গালুরুর এক তরুণী। সম্প্রতি তিনি অনলাইনে নিজের সেই সময়ের ব্যক্তিগত ভিডিও দেখতে পান, যা তার অনুমতি ছাড়াই ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, ২০২২ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে তরুণীর পরিচয় হয়। দীর্ঘ আলাপচারিতার পর তারা একান্তে সময় কাটান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু ডেটের ঘটনার কিছুদিন পরেই ওই ব্যক্তি তরুণীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং তাকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ব্লক করেন।

দীর্ঘ চার বছর পর রেডিট ও বিভিন্ন অ্যাডাল্ট সাইটে নিজের সেই ভিডিওগুলো দেখতে পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ২৮ বছর বয়সী এই তরুণী। 

তিনি জানান, ভিডিওগুলো প্রকাশের সময় তার কোনো সম্মতি নেওয়া হয়নি। গত ১৯ জুন তিনি পুলিশের শরণাপন্ন হন। অভিযুক্ত ওই ব্যক্তিকে খুঁজে বের করতে এবং ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার পেছনে তার উদ্দেশ্য জানতে বর্তমানে তদন্ত চালাচ্ছে ব্যাঙ্গালুরু পুলিশ।

বিষয় : নজরবিডি সংবাদ ব্যাঙ্গালুরু, সাইবার অপরাধ, ডেটিং, ভিডিও ভাইরাল, পুলিশি অভিযোগ, ব্যক্তিগত গোপনীয়তা, এনডিটিভি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ডেটের ভিডিও ইন্টারনেটে, চার বছর পর জানলেন তরুণী

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

চার বছর আগে ২০২২ সালে এক ব্যক্তির সঙ্গে রুম ডেটে গিয়ে চরম বিপাকে পড়েছেন ভারতের ব্যাঙ্গালুরুর এক তরুণী। সম্প্রতি তিনি অনলাইনে নিজের সেই সময়ের ব্যক্তিগত ভিডিও দেখতে পান, যা তার অনুমতি ছাড়াই ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, ২০২২ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে তরুণীর পরিচয় হয়। দীর্ঘ আলাপচারিতার পর তারা একান্তে সময় কাটান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু ডেটের ঘটনার কিছুদিন পরেই ওই ব্যক্তি তরুণীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং তাকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ব্লক করেন।

দীর্ঘ চার বছর পর রেডিট ও বিভিন্ন অ্যাডাল্ট সাইটে নিজের সেই ভিডিওগুলো দেখতে পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ২৮ বছর বয়সী এই তরুণী। 

তিনি জানান, ভিডিওগুলো প্রকাশের সময় তার কোনো সম্মতি নেওয়া হয়নি। গত ১৯ জুন তিনি পুলিশের শরণাপন্ন হন। অভিযুক্ত ওই ব্যক্তিকে খুঁজে বের করতে এবং ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার পেছনে তার উদ্দেশ্য জানতে বর্তমানে তদন্ত চালাচ্ছে ব্যাঙ্গালুরু পুলিশ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত