নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

মেসিকে লেখা চিঠিতেই স্বপ্ন পূরণ, ৮ বছরের খুদে ভক্ত যাচ্ছে বিশ্বকাপে

লিওনেল মেসিকে নিয়ে লেখা একটি আবেগঘন চিঠির মাধ্যমে ইন্টারনেটে সাড়া ফেলা ৮ বছর বয়সী খুদে ফুটবল ভক্ত মানু লিটউই এখন খবরের শিরোনামে। তার এই অকৃত্রিম ভালোবাসা আর মেসির প্রতি অগাধ শ্রদ্ধার গল্পটি শেষ পর্যন্ত এক নতুন উচ্চতায় পৌঁছাল। 

আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য তাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে জাতীয় দলের অধিনায়কের এক বাণিজ্যিক অংশীদার ব্র্যান্ড।

আর্জেন্টাইন চ্যানেল ওলগা-র একটি শো-তে মানু মেসির জন্মদিনে একটি চিঠি পড়ে শোনানোর পর সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। চিঠিতে সে মেসির খেলার কৌশলের চেয়েও তার মানবিক গুণাবলী এবং হার না মানা মানসিকতার ভূয়সী প্রশংসা করেছিল। 

মানু নিজেও আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে ফুটবল খেলে এবং স্বপ্ন দেখে বড় হয়ে একজন পেশাদার ফুটবলার হওয়ার।

মানুর এই আবেগের কথা জানতে পেরে সংশ্লিষ্ট ব্র্যান্ডটি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তারা মানুকে এবং তার পরিবারকে যুক্তরাষ্ট্রে যাওয়ার এবং বিশ্বকাপে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানায়। 

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকার কথা রয়েছে মানুর। শুধু তাই নয়, এই খুদে ভক্তের জন্য স্বপ্নের সেই আইডল লিওনেল মেসির সঙ্গে সাক্ষাতের সুযোগও করে দেওয়া হবে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মেসিকে লেখা চিঠিতেই স্বপ্ন পূরণ, ৮ বছরের খুদে ভক্ত যাচ্ছে বিশ্বকাপে

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

লিওনেল মেসিকে নিয়ে লেখা একটি আবেগঘন চিঠির মাধ্যমে ইন্টারনেটে সাড়া ফেলা ৮ বছর বয়সী খুদে ফুটবল ভক্ত মানু লিটউই এখন খবরের শিরোনামে। তার এই অকৃত্রিম ভালোবাসা আর মেসির প্রতি অগাধ শ্রদ্ধার গল্পটি শেষ পর্যন্ত এক নতুন উচ্চতায় পৌঁছাল। 

আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য তাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে জাতীয় দলের অধিনায়কের এক বাণিজ্যিক অংশীদার ব্র্যান্ড।

আর্জেন্টাইন চ্যানেল ওলগা-র একটি শো-তে মানু মেসির জন্মদিনে একটি চিঠি পড়ে শোনানোর পর সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। চিঠিতে সে মেসির খেলার কৌশলের চেয়েও তার মানবিক গুণাবলী এবং হার না মানা মানসিকতার ভূয়সী প্রশংসা করেছিল। 

মানু নিজেও আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে ফুটবল খেলে এবং স্বপ্ন দেখে বড় হয়ে একজন পেশাদার ফুটবলার হওয়ার।

মানুর এই আবেগের কথা জানতে পেরে সংশ্লিষ্ট ব্র্যান্ডটি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তারা মানুকে এবং তার পরিবারকে যুক্তরাষ্ট্রে যাওয়ার এবং বিশ্বকাপে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানায়। 

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকার কথা রয়েছে মানুর। শুধু তাই নয়, এই খুদে ভক্তের জন্য স্বপ্নের সেই আইডল লিওনেল মেসির সঙ্গে সাক্ষাতের সুযোগও করে দেওয়া হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত