বিদেশিদের বাংলাদেশে আসা-যাওয়া আরও সহজ ও সুশৃঙ্খল করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ, পর্যটন ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করতে আগের নীতিমালা সংশোধন করে নতুন ভিসা নীতিমালার খসড়া তৈরি করেছে সরকার। তবে এটিকে আরও পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এই তথ্য নিশ্চিত করেন। এর আগে বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৬ সালে ভিসা নীতিমালা জারি করেছিল সরকার। দীর্ঘ ২০ বছর পর যুগোপযোগী ও আধুনিক অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে 'ভিসা নীতিমালা ২০২৬'-এর খসড়া তৈরি করা হয়েছে।
নতুন ভিসা নীতিমালার মূল লক্ষ্যসমূহ. বিদেশিদের বাংলাদেশে প্রবেশ ও বহির্গমন প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল করা। বিদেশি বিনিয়োগ, ব্যবসা এবং দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা। পর্যটন ও আতিথেয়তা (হসপিটালিটি) খাতকে উৎসাহিত করা। প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা। জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা। পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা গড়ে তোলা।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, খসড়াটি চূড়ান্তভাবে পরিমার্জনের লক্ষ্যে গঠিত এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন