নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির সফল বাস্তবায়নে পেশাদার কূটনীতিক প্রয়োজন

দেশের জাতীয় স্বার্থ কার্যকরভাবে এগিয়ে নিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় দক্ষ, পেশাদার ও যোগ্য কূটনীতিক গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ‘রিফ্রেশার্স কোর্স ফর ডিরেক্টরস-২০২৬’ এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন, আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন, অভিবাসন, মুক্ত বাণিজ্য চুক্তি (FTA), শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম এবং রোহিঙ্গা সংকটসহ জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয়ে আমাদের কূটনীতিকদের আরও গভীর দক্ষতা ও বিশেষজ্ঞ জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, মধ্য-পর্যায়ের কূটনীতিকদের পেশাগত দক্ষতা আরও জোরদার করতে এই রিফ্রেশার্স কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিবর্তিত বৈশ্বিক ও কূটনৈতিক বাস্তবতার নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে এই প্রশিক্ষণ কর্মসূচি কূটনীতিকদের আরও বেশি সক্ষম করে তুলছে। 

তিনি উল্লেখ করেন যে, বর্তমান সময়ের কূটনীতিকদের অবশ্যই বিশ্লেষণধর্মী, অভিযোজনক্ষম, বিচক্ষণ, সংযত ও নৈতিক গুণসম্পন্ন হতে হবে। ধারাবাহিক ও মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে উচ্চমানের পেশাদার কূটনীতিক গড়ে তুলতে ফরেন সার্ভিস একাডেমি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

বিষয় : নজরবিডি সংবাদ বাংলাদেশ ফার্স্ট নীতি, পররাষ্ট্র মন্ত্রণালয়, শামা ওবায়েদ ইসলাম, ফরেন সার্ভিস একাডেমি, কূটনীতি, বাংলাদেশ পররাষ্ট্র নীতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির সফল বাস্তবায়নে পেশাদার কূটনীতিক প্রয়োজন

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

দেশের জাতীয় স্বার্থ কার্যকরভাবে এগিয়ে নিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় দক্ষ, পেশাদার ও যোগ্য কূটনীতিক গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ‘রিফ্রেশার্স কোর্স ফর ডিরেক্টরস-২০২৬’ এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন, আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন, অভিবাসন, মুক্ত বাণিজ্য চুক্তি (FTA), শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম এবং রোহিঙ্গা সংকটসহ জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয়ে আমাদের কূটনীতিকদের আরও গভীর দক্ষতা ও বিশেষজ্ঞ জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, মধ্য-পর্যায়ের কূটনীতিকদের পেশাগত দক্ষতা আরও জোরদার করতে এই রিফ্রেশার্স কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিবর্তিত বৈশ্বিক ও কূটনৈতিক বাস্তবতার নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে এই প্রশিক্ষণ কর্মসূচি কূটনীতিকদের আরও বেশি সক্ষম করে তুলছে। 

তিনি উল্লেখ করেন যে, বর্তমান সময়ের কূটনীতিকদের অবশ্যই বিশ্লেষণধর্মী, অভিযোজনক্ষম, বিচক্ষণ, সংযত ও নৈতিক গুণসম্পন্ন হতে হবে। ধারাবাহিক ও মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে উচ্চমানের পেশাদার কূটনীতিক গড়ে তুলতে ফরেন সার্ভিস একাডেমি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত