নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ভিসা আবেদনকারীদের কৃতজ্ঞতা জানালো ভারতীয় হাইকমিশন

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর সম্প্রতি বাংলাদেশিদের জন্য পুনরায় পর্যটন ভিসা চালু করেছে ভারত। ভিসা প্রক্রিয়া শুরুর পর থেকেই ঢাকার বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (IVAC) আবেদনকারীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই বিপুল সংখ্যক আবেদনকারীর চাপের মধ্যেও ধৈর্য ও সহযোগিতা প্রদর্শনের জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে এক বার্তায় হাইকমিশন বিষয়টি নিশ্চিত করে।

হাইকমিশন জানায়, ভারত ভ্রমণের উদ্দেশ্যে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে যে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে, তাতে তারা অত্যন্ত উৎসাহিত। বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, "আমরা আমাদের ভিসা পরিষেবাগুলো আরও বিস্তৃতকরণ এবং আবেদন প্রক্রিয়াকে অধিকতর সহজ ও সাবলীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই সময়ে আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।"

ভারতীয় হাইকমিশন তাদের বার্তায় পুনরায় জোর দিয়ে বলেছে যে, তারা ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং দুই দেশের ঐতিহাসিক ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ভিসা চালু হওয়ার পর থেকে আবেদনকারীদের ভিড় সামলাতে এবং সেবার মান উন্নয়নে হাইকমিশন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিষয় : নজরবিডি সংবাদ ভারত, ভিসা, ভারতীয় হাইকমিশন, পর্যটন ভিসা, বাংলাদেশ-ভারত সম্পর্ক, ভিসা আবেদন কেন্দ্র।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ভিসা আবেদনকারীদের কৃতজ্ঞতা জানালো ভারতীয় হাইকমিশন

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর সম্প্রতি বাংলাদেশিদের জন্য পুনরায় পর্যটন ভিসা চালু করেছে ভারত। ভিসা প্রক্রিয়া শুরুর পর থেকেই ঢাকার বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (IVAC) আবেদনকারীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই বিপুল সংখ্যক আবেদনকারীর চাপের মধ্যেও ধৈর্য ও সহযোগিতা প্রদর্শনের জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে এক বার্তায় হাইকমিশন বিষয়টি নিশ্চিত করে।

হাইকমিশন জানায়, ভারত ভ্রমণের উদ্দেশ্যে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে যে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে, তাতে তারা অত্যন্ত উৎসাহিত। বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, "আমরা আমাদের ভিসা পরিষেবাগুলো আরও বিস্তৃতকরণ এবং আবেদন প্রক্রিয়াকে অধিকতর সহজ ও সাবলীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই সময়ে আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।"

ভারতীয় হাইকমিশন তাদের বার্তায় পুনরায় জোর দিয়ে বলেছে যে, তারা ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং দুই দেশের ঐতিহাসিক ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ভিসা চালু হওয়ার পর থেকে আবেদনকারীদের ভিড় সামলাতে এবং সেবার মান উন্নয়নে হাইকমিশন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত