নজর বিডি
আপডেট : শনিবার, ০৪ জুলাই ২০২৬

ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রলি, প্রাণ গেল কিশোর চালকের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে মিনহাজ (১৩) নামে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার লেলাং ইউনিয়নের নয়াহাট বাজার সংলগ্ন কাশেম চেয়ারম্যান বাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিনহাজ ডেকোরেশনের মালামাল নিয়ে ট্রলি চালিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। পথিমধ্যে নয়াহাট বাজার এলাকায় পৌঁছালে ট্রলিটির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে চালক মিনহাজ ও তার সহযোগী সাইম (১৪) গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। অপর আহত কিশোর সাইমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ চট্টগ্রাম, ফটিকছড়ি, সড়ক দুর্ঘটনা, ট্রলি দুর্ঘটনা, কিশোর মৃত্যু, দুর্ঘটনা, নিউজ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রলি, প্রাণ গেল কিশোর চালকের

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে মিনহাজ (১৩) নামে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার লেলাং ইউনিয়নের নয়াহাট বাজার সংলগ্ন কাশেম চেয়ারম্যান বাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিনহাজ ডেকোরেশনের মালামাল নিয়ে ট্রলি চালিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। পথিমধ্যে নয়াহাট বাজার এলাকায় পৌঁছালে ট্রলিটির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে চালক মিনহাজ ও তার সহযোগী সাইম (১৪) গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। অপর আহত কিশোর সাইমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত