নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফরকালে সেনাপ্রধান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। 

এছাড়া তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।

দ্বিপাক্ষিক সরকারি সফরের অংশ হিসেবে গত ২৮ জুন জেনারেল ওয়াকার-উজ-জামান চেক রিপাবলিক ও স্লোভাকিয়া ভ্রমণে গিয়েছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ সেনাপ্রধান, জেনারেল ওয়াকার-উজ-জামান, বাংলাদেশ সেনাবাহিনী, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, সফর, প্রতিরক্ষা, নিউজ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফরকালে সেনাপ্রধান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। 

এছাড়া তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।

দ্বিপাক্ষিক সরকারি সফরের অংশ হিসেবে গত ২৮ জুন জেনারেল ওয়াকার-উজ-জামান চেক রিপাবলিক ও স্লোভাকিয়া ভ্রমণে গিয়েছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত