নজর বিডি

খামেনির শেষ বিদায়ে তেহরানে জনস্রোত, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শোকাতুর জনতার ঢলে ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও এর আশপাশের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে উঠেছে।

শনিবার (৪ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীসহ বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে পৌঁছানোর জন্য তেহরানের মেট্রো স্টেশনগুলোর বাইরেও মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

শোকের পোশাক পরা ভক্তরা স্টেশনের গেট খোলার অপেক্ষায় দীর্ঘ সময় অপেক্ষা করছেন।

এর আগে শুক্রবার তেহরানে শ্রদ্ধা নিবেদনকালে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আবেগাপ্লুত হয়ে পড়েন, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী দাফন প্রক্রিয়ার অংশ হিসেবে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হচ্ছে। 

তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান জানিয়েছেন, অনুষ্ঠান উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

খামেনির শেষ বিদায়ে তেহরানে জনস্রোত, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শোকাতুর জনতার ঢলে ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও এর আশপাশের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে উঠেছে।

শনিবার (৪ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীসহ বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে পৌঁছানোর জন্য তেহরানের মেট্রো স্টেশনগুলোর বাইরেও মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

শোকের পোশাক পরা ভক্তরা স্টেশনের গেট খোলার অপেক্ষায় দীর্ঘ সময় অপেক্ষা করছেন।

এর আগে শুক্রবার তেহরানে শ্রদ্ধা নিবেদনকালে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আবেগাপ্লুত হয়ে পড়েন, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী দাফন প্রক্রিয়ার অংশ হিসেবে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হচ্ছে। 

তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান জানিয়েছেন, অনুষ্ঠান উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত