নজর বিডি

ইউরোপজুড়ে তাপপ্রবাহের কবলে ৩ দেশে মৃত্যুর মিছিল

চলতি বছরের জুন মাসে ইউরোপের তিন দেশ—ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে আট দিনের এক ভয়াবহ তাপপ্রবাহে অন্তত ৩ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত স্থায়ী এই তাপপ্রবাহকে ইউরোপের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা।

প্রতিবেদন অনুযায়ী, মৃতদের অধিকাংশই আগে থেকেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। 

দেশভিত্তিক তথ্যে দেখা যায়, ফ্রান্স: স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, দেশটিতে মোট ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই ৪৫ বছরের বেশি বয়সী। প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

বেলজিয়াম: ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে দেশটিতে ১ হাজার ২০০টি মৃত্যুর ঘটনা ঘটেছে। এটি বেলজিয়ামের ইতিহাসে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে অভূতপূর্ব মৃত্যু।

নেদারল্যান্ডস: তাপপ্রবাহের আট দিনে দেশটিতে ৪৮০ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশের বয়স ৮০ বছরের বেশি।

জলবায়ুবিদদের মতে, বিশ্বজুড়ে চলমান জলবায়ু পরিবর্তনের ফলেই ইউরোপে এই অস্বাভাবিক তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে। তীব্র গরমে বিদ্যুৎ চাহিদা ও উৎপাদন ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়েছিল।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ইউরোপজুড়ে তাপপ্রবাহের কবলে ৩ দেশে মৃত্যুর মিছিল

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

চলতি বছরের জুন মাসে ইউরোপের তিন দেশ—ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে আট দিনের এক ভয়াবহ তাপপ্রবাহে অন্তত ৩ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত স্থায়ী এই তাপপ্রবাহকে ইউরোপের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা।

প্রতিবেদন অনুযায়ী, মৃতদের অধিকাংশই আগে থেকেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। 

দেশভিত্তিক তথ্যে দেখা যায়, ফ্রান্স: স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, দেশটিতে মোট ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই ৪৫ বছরের বেশি বয়সী। প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

বেলজিয়াম: ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে দেশটিতে ১ হাজার ২০০টি মৃত্যুর ঘটনা ঘটেছে। এটি বেলজিয়ামের ইতিহাসে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে অভূতপূর্ব মৃত্যু।

নেদারল্যান্ডস: তাপপ্রবাহের আট দিনে দেশটিতে ৪৮০ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশের বয়স ৮০ বছরের বেশি।

জলবায়ুবিদদের মতে, বিশ্বজুড়ে চলমান জলবায়ু পরিবর্তনের ফলেই ইউরোপে এই অস্বাভাবিক তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে। তীব্র গরমে বিদ্যুৎ চাহিদা ও উৎপাদন ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়েছিল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত