নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬

উন্মুক্ত জলাশয়ে মৎস্যজীবীদের অবাধ অধিকার নিশ্চিত করবে সরকার: প্রতিমন্ত্রী

হাওরাঞ্চলের মৎস্যজীবীদের জীবন-জীবিকা সুরক্ষায় দেশের সকল উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধ মাছ আহরণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার সকালে নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘জাল যার, জলা তার’—এই নীতি বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অঙ্গীকার। তিনি উল্লেখ করেন যে, ইজারা প্রথার আড়ালে প্রভাবশালীরা যেভাবে জলাশয় দখল করে সাধারণ মানুষকে মাছ আহরণ থেকে বিরত রাখত, সেই প্রতিবন্ধকতা দ্রুত দূর করা হবে। আইনগত ব্যবস্থার মাধ্যমে প্রকৃত মৎস্যজীবীদের নির্বিঘ্নে জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করা হবে।

জলাশয়ের নাব্যতা রক্ষা ও টেকসই মৎস্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নদী ও খাল খনন কর্মসূচি চলমান রয়েছে। এর ফলে জলাবদ্ধতা নিরসন এবং মৎস্য চাষের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

উন্মুক্ত জলাশয়ে মৎস্যজীবীদের অবাধ অধিকার নিশ্চিত করবে সরকার: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

হাওরাঞ্চলের মৎস্যজীবীদের জীবন-জীবিকা সুরক্ষায় দেশের সকল উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধ মাছ আহরণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার সকালে নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘জাল যার, জলা তার’—এই নীতি বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অঙ্গীকার। তিনি উল্লেখ করেন যে, ইজারা প্রথার আড়ালে প্রভাবশালীরা যেভাবে জলাশয় দখল করে সাধারণ মানুষকে মাছ আহরণ থেকে বিরত রাখত, সেই প্রতিবন্ধকতা দ্রুত দূর করা হবে। আইনগত ব্যবস্থার মাধ্যমে প্রকৃত মৎস্যজীবীদের নির্বিঘ্নে জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করা হবে।

জলাশয়ের নাব্যতা রক্ষা ও টেকসই মৎস্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নদী ও খাল খনন কর্মসূচি চলমান রয়েছে। এর ফলে জলাবদ্ধতা নিরসন এবং মৎস্য চাষের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত