ভারতের বেঙ্গালুরুতে জন্মদিনের পার্টির কথা বলে প্রলুব্ধ করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) টাইমস অব ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুন এই ধর্ষণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী তরুণীর সাথে সোমাশেখর নামে এক ব্যক্তির পূর্বপরিচয় ছিল। পরিকল্পনার অংশ হিসেবে সোমাশেখর তরুণীকে জানান যে, জন্মদিনের দিন উপস্থিত থাকতে না পারায় তিনি আলাদা করে একটি পার্টির আয়োজন করেছেন।
পার্টির কথা বলে সোমাশেখর তরুণীকে হোটেলে নিয়ে যাওয়ার কথা থাকলেও কৌশলে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে আগে থেকেই আরও চার ব্যক্তি উপস্থিত ছিলেন। তরুণীকে পানীয়র সঙ্গে নেশাজাতীয় কিছু খাইয়ে অচৈতন্য করা হয় এবং এরপর তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী তরুণী পুলিশকে জানান, তিনি হোটেলে যেতে চাইলেও সোমাশেখর তাকে ওই বাড়িতে যেতে জোর করেন।
তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বেঙ্গালুরু পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত সোমাশেখরসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন