ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অবমাননাকর, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তন্ময় কুমার সাহা এই নোটিশটি পাঠান।
নোটিশে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক খ্যাতি ও সুনাম ক্ষুণ্ণ করার দায়ে ব্যারিস্টার ফুয়াদকে দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এই অর্থ সরাসরি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিল’-এ জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ব্যারিস্টার ফুয়াদের পাশাপাশি এই নোটিশের অনুলিপি শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও পাঠানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে যে, ব্যারিস্টার ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জাতীয় ক্ষতির জন্য তাদের দায়ী করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের লক্ষ্য করে তিনি বিদ্বেষপূর্ণ, সাম্প্রদায়িক ও বিভাজন সৃষ্টিকারী বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছেন।
আইনজীবী তন্ময় কুমার সাহা নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এই ধরনের বেপরোয়া বক্তব্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনামকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।
ব্যারিস্টার ফুয়াদের এই মন্তব্যে লাখ লাখ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ, কষ্ট ও যন্ত্রণার সৃষ্টি হয়েছে। আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই এই নোটিশ পাঠানো হয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি পার্টি, লিগ্যাল নোটিশ, মানহানি, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিল, Dhaka University, Barrister Asaduzzaman Fuad, AB Party, Legal Notice, Defamation, 100 Crore Compensation, Dhaka University Research Fund

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অবমাননাকর, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তন্ময় কুমার সাহা এই নোটিশটি পাঠান।
নোটিশে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক খ্যাতি ও সুনাম ক্ষুণ্ণ করার দায়ে ব্যারিস্টার ফুয়াদকে দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এই অর্থ সরাসরি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিল’-এ জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ব্যারিস্টার ফুয়াদের পাশাপাশি এই নোটিশের অনুলিপি শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও পাঠানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে যে, ব্যারিস্টার ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জাতীয় ক্ষতির জন্য তাদের দায়ী করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের লক্ষ্য করে তিনি বিদ্বেষপূর্ণ, সাম্প্রদায়িক ও বিভাজন সৃষ্টিকারী বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছেন।
আইনজীবী তন্ময় কুমার সাহা নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এই ধরনের বেপরোয়া বক্তব্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনামকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।
ব্যারিস্টার ফুয়াদের এই মন্তব্যে লাখ লাখ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ, কষ্ট ও যন্ত্রণার সৃষ্টি হয়েছে। আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই এই নোটিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন