জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ‘ইউএন-কপস’ (UNCOPS)-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। তিনি ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সম্মেলন শেষে ১২ জুলাই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
দুই দিনব্যাপী (৭ ও ৮ জুলাই) এই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ৮ জুলাই উদ্বোধনী পর্বসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন। এবারের সম্মেলনে ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’—এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও তার অংশগ্রহণের কথা রয়েছে।
নিউইয়র্ক অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পর্যায়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তাদের মধ্যে রয়েছেন:
অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে।
পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া।পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লো।
এছাড়াও বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত ইউনিট মোতায়েন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন