নজর বিডি
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সংবলিত একটি স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই স্মারক ডাক টিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে এই বিশেষ স্মারক প্রকাশ করা হয়।

উদ্বোধনকৃত স্মারক ডাক টিকিটটির মূল্যমান ১০ টাকা। এর পাশাপাশি ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং পল্লী উন্নয়নের সঙ্গে জড়িতদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। এই বিশেষ স্মারক প্রকাশের মাধ্যমে গ্রামীণ উন্নয়নের গুরুত্ব ও জাতীয় জীবনে দিবসটির তাৎপর্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।

বিষয় : নজরবিডি সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় পল্লী উন্নয়ন দিবস, ডাক টিকিট, স্মারক ডাক টিকিট, পল্লী উন্নয়ন, বাংলাদেশ, Prime Minister Tareque Rahman, National Rural Development Day, Stamp, Commemorative Stamp, Rural Development, Bangladesh

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সংবলিত একটি স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই স্মারক ডাক টিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে এই বিশেষ স্মারক প্রকাশ করা হয়।

উদ্বোধনকৃত স্মারক ডাক টিকিটটির মূল্যমান ১০ টাকা। এর পাশাপাশি ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং পল্লী উন্নয়নের সঙ্গে জড়িতদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। এই বিশেষ স্মারক প্রকাশের মাধ্যমে গ্রামীণ উন্নয়নের গুরুত্ব ও জাতীয় জীবনে দিবসটির তাৎপর্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত