নজর বিডি
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের অংশগ্রহণে ইরানের কৃতজ্ঞতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি রবিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই কৃতজ্ঞতা জানান।

জানা যায়, খামেনির জানাজায় অংশ নিতে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইরানে পাঠানো হয়েছিল।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক পুনর্ব্যক্ত করেন। তিনি এই কঠিন সময়ে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতির কথা তুলে ধরেন।

এছাড়া মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন যে, আঞ্চলিক শান্তি এই অঞ্চলের সামগ্রিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য অপরিহার্য।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের অংশগ্রহণে ইরানের কৃতজ্ঞতা

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি রবিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই কৃতজ্ঞতা জানান।

জানা যায়, খামেনির জানাজায় অংশ নিতে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইরানে পাঠানো হয়েছিল।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক পুনর্ব্যক্ত করেন। তিনি এই কঠিন সময়ে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতির কথা তুলে ধরেন।

এছাড়া মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন যে, আঞ্চলিক শান্তি এই অঞ্চলের সামগ্রিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য অপরিহার্য।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত