নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

নতুন ব্যাটালিয়ন গঠন করল বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী তার প্রাতিষ্ঠানিক দক্ষতা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ‘২য় বাংলাদেশ ব্যাটালিয়ন’ নামে একটি নতুন ব্যাটালিয়ন গঠন করেছে। 

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) পরিচালিত এই ব্যাটালিয়নের অধীনে চারটি নতুন কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের চার খলিফা—হযরত আবু বকর (রাঃ), হযরত উমর (রাঃ), হযরত উসমান (রাঃ) এবং হযরত আলী (রাঃ)-এর নামে।

সামরিক বিশ্লেষকদের মতে, এই উদ্যোগটি জাতীয় মূল্যবোধ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় ঐতিহ্যের একটি সম্মানজনক প্রতিফলন। এর আগে বিএমএ-তে পাঁচটি বীরশ্রেষ্ঠ কোম্পানির মাধ্যমে প্রশিক্ষণ পরিচালিত হয়ে আসছে। 

সংশ্লিষ্টরা মনে করছেন, যেকোনো স্বাধীন দেশের বাহিনীর সাংগঠনিক কাঠামো সাজানো তাদের নিজস্ব এখতিয়ার। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে কোনো তৃতীয় পক্ষের বা বিদেশি গণমাধ্যমের নেতিবাচক প্রচার বা অপব্যাখ্যা অপেশাদারিত্বের শামিল এবং এটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নতুন ব্যাটালিয়ন গঠন করল বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ সেনাবাহিনী তার প্রাতিষ্ঠানিক দক্ষতা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ‘২য় বাংলাদেশ ব্যাটালিয়ন’ নামে একটি নতুন ব্যাটালিয়ন গঠন করেছে। 

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) পরিচালিত এই ব্যাটালিয়নের অধীনে চারটি নতুন কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের চার খলিফা—হযরত আবু বকর (রাঃ), হযরত উমর (রাঃ), হযরত উসমান (রাঃ) এবং হযরত আলী (রাঃ)-এর নামে।

সামরিক বিশ্লেষকদের মতে, এই উদ্যোগটি জাতীয় মূল্যবোধ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় ঐতিহ্যের একটি সম্মানজনক প্রতিফলন। এর আগে বিএমএ-তে পাঁচটি বীরশ্রেষ্ঠ কোম্পানির মাধ্যমে প্রশিক্ষণ পরিচালিত হয়ে আসছে। 

সংশ্লিষ্টরা মনে করছেন, যেকোনো স্বাধীন দেশের বাহিনীর সাংগঠনিক কাঠামো সাজানো তাদের নিজস্ব এখতিয়ার। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে কোনো তৃতীয় পক্ষের বা বিদেশি গণমাধ্যমের নেতিবাচক প্রচার বা অপব্যাখ্যা অপেশাদারিত্বের শামিল এবং এটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত