রাজধানীর ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে আন্দোলনের অংশ হিসেবে সচিবালয়ের সামনে ‘ভাতের হোটেল’ চালু করেছিলেন অ্যাক্টিভিস্ট সোহানী শিফা।
রোববার (৫ জুলাই) দুপুরে এই প্রতিবাদ কর্মসূচি চলাকালে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। একই সঙ্গে পুলিশ ঘটনাস্থল থেকে তার বসানো ভাতের হোটেলের সরঞ্জামাদি সরিয়ে দিয়েছে।
ঢাকাকে বাসযোগ্য ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে সোহানী শিফা গত মে মাস থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। তার এই আন্দোলনের মূল লক্ষ্য হলো পথচারীদের চলাচল নিশ্চিত করা এবং শহরের জনদুর্ভোগ কমানো।
ইতিপূর্বে আন্দোলনের সময় তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হয়েও পিছু হটেননি। সচিবালয়ের সামনে তার এই কর্মসূচি জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন