নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

নিরাপত্তা কৌশল যাতে জনগণ থেকে দূরে না ঠেলে: পিজিআরকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান পিজিআর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, “একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভর করি। তাই নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন মনে না হয়।”

রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

প্রধানমন্ত্রী পিজিআর সদস্যদের পেশাদারিত্ব, আনুগত্য ও শৃঙ্খলার প্রশংসা করে বলেন, আধুনিক নিরাপত্তা কৌশল ও প্রযুক্তির পাশাপাশি প্রতিটি সদস্যের সততা ও ‘চেইন অব কমান্ড’ অনুসরণ করা অপরিহার্য। 

তিনি বলেন, সাইবার যুদ্ধ, ড্রোন যুদ্ধ ও তথ্যযুদ্ধের মতো বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং শহীদ পিজিআর সদস্যদের পরিবারের খোঁজখবর নেন।

বিষয় : নজরবিডি সংবাদ তারেক রহমান, প্রধানমন্ত্রী, পিজিআর, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ঢাকা সেনানিবাস, নিরাপত্তা কৌশল, সেনাবাহিনী, প্রতিষ্ঠাবার্ষিকী, সাইবার নিরাপত্তা, জিয়াউর রহমান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নিরাপত্তা কৌশল যাতে জনগণ থেকে দূরে না ঠেলে: পিজিআরকে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান পিজিআর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, “একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভর করি। তাই নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন মনে না হয়।”

রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

প্রধানমন্ত্রী পিজিআর সদস্যদের পেশাদারিত্ব, আনুগত্য ও শৃঙ্খলার প্রশংসা করে বলেন, আধুনিক নিরাপত্তা কৌশল ও প্রযুক্তির পাশাপাশি প্রতিটি সদস্যের সততা ও ‘চেইন অব কমান্ড’ অনুসরণ করা অপরিহার্য। 

তিনি বলেন, সাইবার যুদ্ধ, ড্রোন যুদ্ধ ও তথ্যযুদ্ধের মতো বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং শহীদ পিজিআর সদস্যদের পরিবারের খোঁজখবর নেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত