নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

সরকারি ক্রয় কার্যক্রমকে অর্থবহ করতে কমিটি পুনর্গঠন

সরকারি ক্রয় কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ ও স্বচ্ছ করার লক্ষ্যে সরকার সংশ্লিষ্ট কমিটি পুনর্গঠন করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রোববার (৫ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ করবে। 

এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫-এর আলোকে ক্রয় সংক্রান্ত অংশ পর্যালোচনাসহ কার্যক্রম অধিকতর কার্যকর করার বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে। কমিটিতে বিদ্যুৎ, শিল্প, বাণিজ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ সরকারি ক্রয় কমিটি, মন্ত্রিসভা কমিটি, মো. আসাদুজ্জামান, পিপিএ ২০০৬, পিপিআর ২০২৫, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রশাসনিক সংস্কার, বাংলাদেশ সরকার, প্রকিউরমেন্ট।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সরকারি ক্রয় কার্যক্রমকে অর্থবহ করতে কমিটি পুনর্গঠন

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সরকারি ক্রয় কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ ও স্বচ্ছ করার লক্ষ্যে সরকার সংশ্লিষ্ট কমিটি পুনর্গঠন করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রোববার (৫ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ করবে। 

এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫-এর আলোকে ক্রয় সংক্রান্ত অংশ পর্যালোচনাসহ কার্যক্রম অধিকতর কার্যকর করার বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে। কমিটিতে বিদ্যুৎ, শিল্প, বাণিজ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত