স্পেন ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর সংবাদ সম্মেলন যেন এক নাটকীয় মঞ্চে পরিণত হলো। কখনো রসিকতা, আবার কখনো আবেগঘন কথায় পুরো সংবাদ সম্মেলন মাতিয়ে রাখলেন পর্তুগিজ মহাতারকা। সেই সঙ্গে নিশ্চিত করলেন, এবারের আসরই তার শেষ বিশ্বকাপ। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ব্রাজিলিয়ান এক সাংবাদিক এবং এক ‘আর্জেন্টাইন বিমানকর্মী’কে নিয়ে রোনালদোর রসিকতা।
সোমবার দিবাগত রাত ১টায় শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। অর্থাৎ, ল্যামিন ইয়ামাল কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো—যেকোনো একজনকে বিদায় জানাতে হবে ফুটবল বিশ্বকে। নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামা সিআরসেভেন সংবাদ সম্মেলনে ছিলেন বেশ সাবলীল ও হাসিখুশি।
একপর্যায়ে ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সেলো বেকলারকে উদ্দেশ্য করে রসিকতা করে রোনালদো বলেন, ‘আমি আপনাকে চ্যালেঞ্জ জানাতে চাই। আপনি আমাকে একটি ভালো প্রশ্ন করুন; আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না। মানুষের মুখ আমার খুব ভালো মনে থাকে।’
পরবর্তীতে মার্সেলো যখন জানতে চান ৪১ বছর বয়সে খেলার সবচেয়ে কঠিন দিকটি কী, রোনালদো কিছুটা গম্ভীর হয়ে বলেন, ‘এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। সবচেয়ে কঠিন কাজ হলো আপনাদের সবার সঙ্গে কথা বলা। বিশেষ করে যারা আমাকে পছন্দ করেন না, তাদের সঙ্গে।’
সমালোচনার বিষয়টি কীভাবে সামলান—এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘৪০ বছর বয়সের পর আমি শিখেছি যে, সমালোচনা মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বেশি বিকশিত করে। আপনারা যে সেই কাজটি নিয়মিত করে যাচ্ছেন, সেজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই।’
এরপরই হাস্যরসে মেতে ওঠেন সিআরসেভেন। এক বিমানকর্মীকে ‘আর্জেন্টাইন’ উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল বিমানে এক বিমানকর্মী ছিলেন। তিনি যেভাবে আমার দিকে তাকিয়েছিলেন, তাতেই বুঝেছিলাম তিনি আর্জেন্টাইন। আমি তাকে বলেছিলাম, আপনার চাহনি দেখেই বুঝেছি আপনি আর্জেন্টাইন। আর যদি দ্রুত মুখ ফিরিয়ে নিতেন, তাহলে বুঝতাম আপনি ক্রিশ্চিয়ানোকে পছন্দ করেন না।’
বিশ্বকাপ শিরোপা জিতলে বা না জিতলেও নিজের প্রতি দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসবে না বলে জোর দিয়ে জানান এই কিংবদন্তি। রোনালদো বলেন, ‘বিশ্বকাপ জিতলে আমি আর বেশি ক্রিস্টিয়ানো হয়ে যাব না, আবার না জিতলেও কম ক্রিস্টিয়ানো হব না। জয় বা পরাজয় যা-ই হোক, আমি এখান থেকে সম্পূর্ণ স্বচ্ছ বিবেক নিয়ে ফিরব।’
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন