নজর বিডি

দাম কমলো টেকনো ফোনের

দাম কমলো টেকনো ফোনের

বৈশ্বিক বাজারে যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি এবং বাংলাদেশের করনীতি পরিবর্তনের প্রেক্ষাপটে স্মার্টফোনের দাম বাড়ার আশঙ্কার মাঝে গ্রাহকদের জন্য সুখবর দিল প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো। জনপ্রিয় এই স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের নির্দিষ্ট কিছু মডেলে মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১ জুলাই থেকে তাদের ক্যামন (Camon) ও পোভা (Pova) সিরিজের কয়েকটি স্মার্টফোন নতুন দামে পাওয়া যাচ্ছে।

ক্যামন ৫০ (৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ): আগের দাম ৩৮,৯৯৯ টাকা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩৬,৯৯৯ টাকা। অর্থাৎ এই মডেলে ২,০০০ টাকা মূল্যছাড় দেওয়া হয়েছে।

ক্যামন ৫০ (৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ): আগের দাম ৩৪,৯৯৯ টাকা থেকে ৩,০০০ টাকা কমিয়ে করা হয়েছে ৩১,৯৯৯ টাকা

তবে মনে রাখতে হবে, উল্লিখিত দামের সঙ্গে প্রযোজ্য ভ্যাট (VAT) যুক্ত হবে।

টেকনোর পক্ষ থেকে জানানো হয়, বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর, মেমোরি চিপ, প্রসেসর এবং ব্যাটারিসহ স্মার্টফোনের প্রধান যন্ত্রাংশের দাম ক্রমাগত বাড়ছে। এছাড়া ৩০ জুন কর-সুবিধার মেয়াদ শেষ হওয়ার কারণে স্মার্টফোন বাজারে যখন দাম বৃদ্ধির প্রস্তুতি চলছে, তখন গ্রাহকদের কথা ভেবেই এই মূল্যছাড়ের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

টেকনোর দাবি, প্রযুক্তিকে সবার জন্য আরও সহজলভ্য করার লক্ষ্য থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিশেষ মূল্যছাড়ের অফারটি সীমিত সময়ের জন্য কার্যকর থাকবে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দাম কমলো টেকনো ফোনের

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

বৈশ্বিক বাজারে যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি এবং বাংলাদেশের করনীতি পরিবর্তনের প্রেক্ষাপটে স্মার্টফোনের দাম বাড়ার আশঙ্কার মাঝে গ্রাহকদের জন্য সুখবর দিল প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো। জনপ্রিয় এই স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের নির্দিষ্ট কিছু মডেলে মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১ জুলাই থেকে তাদের ক্যামন (Camon) ও পোভা (Pova) সিরিজের কয়েকটি স্মার্টফোন নতুন দামে পাওয়া যাচ্ছে।

ক্যামন ৫০ (৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ): আগের দাম ৩৮,৯৯৯ টাকা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩৬,৯৯৯ টাকা। অর্থাৎ এই মডেলে ২,০০০ টাকা মূল্যছাড় দেওয়া হয়েছে।

ক্যামন ৫০ (৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ): আগের দাম ৩৪,৯৯৯ টাকা থেকে ৩,০০০ টাকা কমিয়ে করা হয়েছে ৩১,৯৯৯ টাকা

তবে মনে রাখতে হবে, উল্লিখিত দামের সঙ্গে প্রযোজ্য ভ্যাট (VAT) যুক্ত হবে।

টেকনোর পক্ষ থেকে জানানো হয়, বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর, মেমোরি চিপ, প্রসেসর এবং ব্যাটারিসহ স্মার্টফোনের প্রধান যন্ত্রাংশের দাম ক্রমাগত বাড়ছে। এছাড়া ৩০ জুন কর-সুবিধার মেয়াদ শেষ হওয়ার কারণে স্মার্টফোন বাজারে যখন দাম বৃদ্ধির প্রস্তুতি চলছে, তখন গ্রাহকদের কথা ভেবেই এই মূল্যছাড়ের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

টেকনোর দাবি, প্রযুক্তিকে সবার জন্য আরও সহজলভ্য করার লক্ষ্য থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিশেষ মূল্যছাড়ের অফারটি সীমিত সময়ের জন্য কার্যকর থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত