রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বিদ্যমান সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ গোলটেবিল বৈঠক। গত ৬ জুলাই, সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর কনফারেন্স হলে ‘ন্যাভিগেটিং রোহিঙ্গা ক্রাইসিস: ইজ রিপ্যাট্রিয়েশন আ ডিস্ট্যান্ট ড্রিম?’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করা হয়।
সেন্টার ফর সিভিলাইজেশনাল ডায়ালগ (সিসিডি)-এর উদ্যোগে এবং বিআইআইটি ট্রাস্ট-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডি’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও বিআইআইটি’র মহাপরিচালক অধ্যাপক ড. এম. আবদুল আজিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ইয়াসিন আকতাই।
প্রফেসর ইয়াসিন আকতাই বাংলাদেশের মানবিকতার ভূয়সী প্রশংসা করে বলেন, "সীমিত সম্পদ ও নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও প্রায় ১৪ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বজুড়ে এক অসাধারণ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।" তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া তিনি রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে তুরস্কের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এম. আবদুল আজিজ বলেন, রোহিঙ্গা ট্র্যাজেডি বর্তমানে কেবল দুটি দেশের সমস্যা নয়, বরং এটি মানবাধিকার, নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার এক বড় চ্যালেঞ্জ। এটি সমাধানে আন্তর্জাতিক সংহতি ও কার্যকর কূটনৈতিক উদ্যোগের কোনো বিকল্প নেই।
বৈঠকে অংশ নেওয়া আলোচকরা রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব—বিশেষ করে কক্সবাজার ও ভাসানচরের ওপর সৃষ্টি হওয়া সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চাপের কথা উল্লেখ করেন। বক্তারা মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের জন্য উপযুক্ত রাজনৈতিক পরিবেশ, নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘ, আসিয়ান ও ওআইসি-এর জোরালো ভূমিকার দাবি জানান।
গোলটেবিল বৈঠকে ড. বদিউল আলম মজুমদার, প্রফেসর ড. আনিসুজ্জামান, প্রফেসর ড. মুহাম্মদ ফজলি ইলাহী, ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ, ড. আবুল হাসান মু. সাদেক, মাসুদ মান্নান, প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম, কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক, মোস্তফা কামাল মজুমদার, মাসুমুর রহমান খলিলীসহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সামরিক কর্মকর্তা, সমাজচিন্তক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় সর্বসম্মতভাবে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং নাগরিক সমাজের সমন্বিত ও ধারাবাহিক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন