নজর বিডি
আপডেট : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনায় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের প্রশাসনবিরোধী মন্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সরকারের মূল দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করা। নাহিদ ইসলামের মতো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করি।”

উপদেষ্টা আরও বলেন, “রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার তার আছে, তিনি সেটি করেছেন। কিন্তু গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন নেতার মুখ থেকে আরও দায়িত্বশীল বক্তব্য কাম্য।”

ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই কাউকে গ্রেপ্তার না করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সরকার ঘটনার তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। রাষ্ট্র বা সরকারের সব চেষ্টার পরেও কখনো কখনো অঘটন ঘটতে পারে, কিন্তু সরকার এটিকে গুরুত্বের সঙ্গে দেখছে কি না তা-ই জরুরি।” তিনি দৃঢ়তার সঙ্গে জানান, সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে।

গত সোমবার সাভারে পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম সরাসরি প্রশাসনকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, সমাবেশস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এর পেছনে তাদের হত্যার ষড়যন্ত্র রয়েছে।

বর্তমানে পুলিশ প্রশাসন এই বিস্ফোরণের ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনায় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের প্রশাসনবিরোধী মন্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সরকারের মূল দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করা। নাহিদ ইসলামের মতো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করি।”

উপদেষ্টা আরও বলেন, “রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার তার আছে, তিনি সেটি করেছেন। কিন্তু গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন নেতার মুখ থেকে আরও দায়িত্বশীল বক্তব্য কাম্য।”

ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই কাউকে গ্রেপ্তার না করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সরকার ঘটনার তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। রাষ্ট্র বা সরকারের সব চেষ্টার পরেও কখনো কখনো অঘটন ঘটতে পারে, কিন্তু সরকার এটিকে গুরুত্বের সঙ্গে দেখছে কি না তা-ই জরুরি।” তিনি দৃঢ়তার সঙ্গে জানান, সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে।

গত সোমবার সাভারে পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম সরাসরি প্রশাসনকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, সমাবেশস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এর পেছনে তাদের হত্যার ষড়যন্ত্র রয়েছে।

বর্তমানে পুলিশ প্রশাসন এই বিস্ফোরণের ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত