নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে রেকর্ড ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত, আরও ভারী বর্ষণের পূর্বাভাস

টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার (৭ জুলাই) এক পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। পূর্বাভাসে জানানো হয়:

রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

অধিকাংশ বিভাগে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে। এ সময়েও চট্টগ্রামসহ বেশ কিছু বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।

বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা থাকলেও চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

ভারী বর্ষণের ফলে চট্টগ্রামের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। নগরীর রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন এলাকা হাঁটুপানিতে তলিয়ে গেছে। এছাড়া রেললাইনে পানি ওঠায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যার ফলে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে রেকর্ড ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত, আরও ভারী বর্ষণের পূর্বাভাস

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার (৭ জুলাই) এক পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। পূর্বাভাসে জানানো হয়:

রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

অধিকাংশ বিভাগে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে। এ সময়েও চট্টগ্রামসহ বেশ কিছু বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।

বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা থাকলেও চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

ভারী বর্ষণের ফলে চট্টগ্রামের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। নগরীর রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন এলাকা হাঁটুপানিতে তলিয়ে গেছে। এছাড়া রেললাইনে পানি ওঠায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যার ফলে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত