নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে মিরপুর-১০ নম্বরের চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশের গলিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাইফুল ইসলাম সিজু (৪০) মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মুন্সি বাড়ি রোডে নিজের অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন সিজু। এ সময় জাকির হোসেনের ছেলে শান্ত ভূঁইয়ার (২৭) নেতৃত্বে ৩-৫ জনের একটি দল তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সিজুর কোমর ও দুই পায়ে গুলি লাগে। গুলির শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লে পথচারীরা দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন।

ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় শান্ত ভূঁইয়াকে একটি আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়। পরবর্তীতে তাকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, অভিযুক্তের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে গুলিবিদ্ধ সাইফুল ইসলাম সিজু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ওসি হাফিজুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃত শান্ত ভূঁইয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ মিরপুর গুলি, সাইফুল ইসলাম সিজু, মিরপুর স্বেচ্ছাসেবক দল, সন্ত্রাসী গ্রেপ্তার, মিরপুর মডেল থানা, অপরাধ সংবাদ, ঢাকা অপরাধ, অস্ত্র উদ্ধার, মিরপুর-১০, রাজনৈতিক সহিংসতা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে মিরপুর-১০ নম্বরের চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশের গলিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাইফুল ইসলাম সিজু (৪০) মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মুন্সি বাড়ি রোডে নিজের অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন সিজু। এ সময় জাকির হোসেনের ছেলে শান্ত ভূঁইয়ার (২৭) নেতৃত্বে ৩-৫ জনের একটি দল তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সিজুর কোমর ও দুই পায়ে গুলি লাগে। গুলির শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লে পথচারীরা দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন।

ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় শান্ত ভূঁইয়াকে একটি আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়। পরবর্তীতে তাকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, অভিযুক্তের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে গুলিবিদ্ধ সাইফুল ইসলাম সিজু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ওসি হাফিজুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃত শান্ত ভূঁইয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত