নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করা, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ভিয়েতনাম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লং।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ভিয়েতনামের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ভিয়েতনামের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সম্পর্ককে আরও গতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে তিনি বহুমুখী অংশীদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান।

বৈঠকে ভিয়েতনামে অবস্থানরত বাংলাদেশিদের ভিসা জটিলতা এবং অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অনিয়মিত অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভিয়েতনাম সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব দেন। পাশাপাশি বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও বৈধ কর্মীদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ ও শিথিল করার অনুরোধ জানান।

মানবপাচার, মাদক চোরাচালান ও আন্তঃদেশীয় অপরাধ দমনে দুই দেশের আইনপ্রয়োগকারী সংস্থার মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের বাণিজ্য এরই মধ্যে এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, খুব দ্রুতই 'প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট' (পিটিএ) স্বাক্ষরিত হবে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করবে। এ সময় বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমতি দেওয়ায় ভিয়েতনাম সরকারকে ধন্যবাদ জানান তিনি এবং সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের বাংলাদেশি ওষুধ আমদানির অনুরোধ করেন। এছাড়া, তিনি ভিয়েতনামের উদ্যোক্তাদের বাংলাদেশের আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশে বিনিয়োগের আহ্বান জানান।

পরিশেষে, আসিয়ান-এ বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং আরসিইপি (RCEP)-এর সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে ভিয়েতনামের জোরালো সমর্থন প্রত্যাশা করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ভিয়েতনাম প্রতিনিধিদল বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত