জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (৮ জুলাই) বিকেলে সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন।
দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেন।
বর্তমান বিএনপি সরকারের বিশেষ উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার এই সুযোগ করে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করতে আসেন।
এর আগে, দুপুরে সংসদ ভবনে এসে শিক্ষার্থীরা এর অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং ভবনের বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরবর্তীতে তারা সরাসরি গ্যালারিতে বসে জাতীয় সংসদের অধিবেশন উপভোগ করেন।
এ সময় সরাসরি সংসদ অধিবেশন দেখার এমন চমৎকার সুযোগ করে দেওয়ার জন্য জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন