নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ জিপ জব্দ, চালক পলাতক

রাজধানীর বাড্ডা এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একটি গাড়ি জব্দ করা হয়েছে। 

বুধবার (৮ জুলাই) সকালে বাড্ডা জোনের চেকপোস্টে তল্লাশিকালে প্রায় ১০০ কেজি গাঁজাসহ একটি নিশান জিপ গাড়ি আটক করেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা।

ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে রামপুরার দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে একটি নিশান জিপ গাড়ি আসতে দেখেন সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া। আফতাবনগর ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন হাবিব প্লাজার সামনে ট্রাফিক পুলিশের চেকপোস্টে গাড়িটিকে থামার সংকেত দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটির চালক দ্রুত রাস্তার ওপর গাড়িটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যান।

পরবর্তীতে ট্রাফিক পুলিশের সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালিয়ে পেছনের অংশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করেন। উদ্ধার করা মাদক ও গাড়িটি বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাড্ডা থানা পুলিশ জানায়, জব্দ করা গাড়ি ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত চালককে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ জিপ জব্দ, চালক পলাতক

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর বাড্ডা এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একটি গাড়ি জব্দ করা হয়েছে। 

বুধবার (৮ জুলাই) সকালে বাড্ডা জোনের চেকপোস্টে তল্লাশিকালে প্রায় ১০০ কেজি গাঁজাসহ একটি নিশান জিপ গাড়ি আটক করেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা।

ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে রামপুরার দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে একটি নিশান জিপ গাড়ি আসতে দেখেন সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া। আফতাবনগর ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন হাবিব প্লাজার সামনে ট্রাফিক পুলিশের চেকপোস্টে গাড়িটিকে থামার সংকেত দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটির চালক দ্রুত রাস্তার ওপর গাড়িটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যান।

পরবর্তীতে ট্রাফিক পুলিশের সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালিয়ে পেছনের অংশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করেন। উদ্ধার করা মাদক ও গাড়িটি বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাড্ডা থানা পুলিশ জানায়, জব্দ করা গাড়ি ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত চালককে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত