নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

দক্ষিণ আফ্রিকায় দুবৃত্তের গুলিতে নোয়াখালীর ব্যবসায়ী নিহত

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ ইয়াছিন (৪০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাসার গেটের সামনে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ সময় বাবার ওপর হামলার দৃশ্য দেখে ইয়াছিনের সঙ্গে থাকা তার পাঁচ বছর বয়সী শিশুকন্যা ফারহানাও আতঙ্কিত হয়ে পড়ে এবং সে আহত হয়।

নিহত মোহাম্মদ ইয়াছিন নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মো. সুজায়েত উল্লার ছেলে। তিনি প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন এবং বছরখানেক আগে পরিবারকে নিজের কাছে নিয়ে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসার সামনে পৌঁছান ইয়াছিন। গাড়ি থেকে নামার পরপরই ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই বর্বরোচিত ঘটনায় তার শিশুকন্যা ফারহানাও আহত হয়েছে।

দীর্ঘ ১৬ বছর প্রবাস জীবন কাটানোর পর পরিবারের সাথে সুন্দরভাবে বাঁচার স্বপ্ন ছিল ইয়াছিনের। কিন্তু এক বছরের মাথায় এমন ঘটনায় তার পুরো পরিবারসহ নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি সহযোগিতা কামনা করেছেন।

তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘সাউথ বাংলা পরিবার’। সংগঠনটির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় দুবৃত্তের গুলিতে নোয়াখালীর ব্যবসায়ী নিহত

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ ইয়াছিন (৪০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাসার গেটের সামনে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ সময় বাবার ওপর হামলার দৃশ্য দেখে ইয়াছিনের সঙ্গে থাকা তার পাঁচ বছর বয়সী শিশুকন্যা ফারহানাও আতঙ্কিত হয়ে পড়ে এবং সে আহত হয়।

নিহত মোহাম্মদ ইয়াছিন নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মো. সুজায়েত উল্লার ছেলে। তিনি প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন এবং বছরখানেক আগে পরিবারকে নিজের কাছে নিয়ে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসার সামনে পৌঁছান ইয়াছিন। গাড়ি থেকে নামার পরপরই ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই বর্বরোচিত ঘটনায় তার শিশুকন্যা ফারহানাও আহত হয়েছে।

দীর্ঘ ১৬ বছর প্রবাস জীবন কাটানোর পর পরিবারের সাথে সুন্দরভাবে বাঁচার স্বপ্ন ছিল ইয়াছিনের। কিন্তু এক বছরের মাথায় এমন ঘটনায় তার পুরো পরিবারসহ নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি সহযোগিতা কামনা করেছেন।

তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘সাউথ বাংলা পরিবার’। সংগঠনটির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত