নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

যথাযথ মর্যাদায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৫ জুলাই) পিজিআর সদর দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৯টায় মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, পিজিআর কমান্ডার এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার। এ সময় পিজিআর-এর একদল চৌকস গার্ড রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

পরে রাষ্ট্রপতি পিজিআর-এর অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও সব পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যের শুরুতে তিনি পিজিআর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবরণের সময় জীবন উৎসর্গকারী পিজিআর-এর ৫ সদস্যসহ কর্তব্যরত অবস্থায় প্রয়াত সব সৈনিকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, পিজিআর সদস্যরা নিজেদের আরও দক্ষ ও আধুনিক পেশাদার হিসেবে গড়ে তুলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় সর্বোচ্চ আত্মনিয়োগ করবেন।

দুপুর ১২টায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পিজিআর সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান ও পিজিআর কমান্ডার তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় প্রধানমন্ত্রীকেও রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। পরে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্যে প্রধানমন্ত্রী পিজিআর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা, কর্তব্যপরায়ণতা ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

যথাযথ মর্যাদায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৫ জুলাই) পিজিআর সদর দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৯টায় মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, পিজিআর কমান্ডার এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার। এ সময় পিজিআর-এর একদল চৌকস গার্ড রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

পরে রাষ্ট্রপতি পিজিআর-এর অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও সব পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যের শুরুতে তিনি পিজিআর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবরণের সময় জীবন উৎসর্গকারী পিজিআর-এর ৫ সদস্যসহ কর্তব্যরত অবস্থায় প্রয়াত সব সৈনিকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, পিজিআর সদস্যরা নিজেদের আরও দক্ষ ও আধুনিক পেশাদার হিসেবে গড়ে তুলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় সর্বোচ্চ আত্মনিয়োগ করবেন।

দুপুর ১২টায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পিজিআর সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান ও পিজিআর কমান্ডার তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় প্রধানমন্ত্রীকেও রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। পরে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্যে প্রধানমন্ত্রী পিজিআর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা, কর্তব্যপরায়ণতা ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত