নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬

আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৭

রাজধানীর আদাবর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একটি সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে শেখেরটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্ণেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) এবং মো. নাহিদুল (২৫)।

আদাবর থানা পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, আদাবর থানাধীন শেখেরটেক ৭ নম্বর রোডের ব্রিজের ঢালে একদল দুষ্কৃতিকারী অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। 

তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই সাতজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার চাপাতি, একটি স্টিলের ছোরা, দুটি স্টিলের চাপাতি, একটি লোহার কুড়াল ও একটি লোহার শাবল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃতদের মধ্যে মো. মাইন উদ্দিনের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় ২টি, মো. ওমর ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় ১টি এবং মো. সাইদের বিরুদ্ধে আদাবর থানায় ১টি মামলা রয়েছে।

এ ঘটনায় আদাবর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৭

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর আদাবর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একটি সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে শেখেরটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্ণেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) এবং মো. নাহিদুল (২৫)।

আদাবর থানা পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, আদাবর থানাধীন শেখেরটেক ৭ নম্বর রোডের ব্রিজের ঢালে একদল দুষ্কৃতিকারী অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। 

তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই সাতজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার চাপাতি, একটি স্টিলের ছোরা, দুটি স্টিলের চাপাতি, একটি লোহার কুড়াল ও একটি লোহার শাবল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃতদের মধ্যে মো. মাইন উদ্দিনের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় ২টি, মো. ওমর ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় ১টি এবং মো. সাইদের বিরুদ্ধে আদাবর থানায় ১টি মামলা রয়েছে।

এ ঘটনায় আদাবর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত