গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ‘আমার দেশ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক সংগঠনগুলো। মামলাটিকে হয়রানিমূলক উল্লেখ করে তা পরিচালনার দায়িত্ব নিয়েছে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’।
গত ৩০ জুন কোটালীপাড়ার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি সড়কের কার্পেটিং হাত দিয়ে টেনে তোলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা ভাইরাল হয়। এসব অনিয়ম নিয়ে গত ৬ জুলাই ‘আমার দেশ’ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।
এর জের ধরে মঙ্গলবার (৭ জুলাই) ঠিকাদার মো. ইয়াসিন হোসেন সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে গোপালগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির একটি মামলা করেন। মামলার অভিযোগে ঠিকাদার দাবি করেন, সাংবাদিক জুয়েল তার কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেছেন এবং সড়ক নির্মাণে বাধা দিয়েছেন। তবে সাংবাদিক জুয়েলের দাবি, সংবাদ প্রকাশের আগেই তাকে মামলায় জড়ানোর হুমকি দিয়েছিলেন ওই ঠিকাদার।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর বলেন, “অনিয়মের খবর প্রকাশ করায় ঠিকাদারের দায়ের করা এই মিথ্যা চাঁদাবাজি মামলার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি এই সাংবাদিকের পাশে আছে এবং আমাদের নিজস্ব আইনজীবীর মাধ্যমে মামলাটি পরিচালনার দায়িত্ব নিয়েছি।”
গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জুবায়ের হোসেন বলেন, “দুর্নীতির সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। আমরা আশা করি আদালত ন্যায়বিচার করবেন।” গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী জয় জানান, সাংবাদিক জুয়েল ঘটনাস্থলেই ছিলেন না, অথচ তাকে আসামি করা হয়েছে।
কোটালীপাড়া থানা প্রেসক্লাবের সভাপতি সুধান্য ঘরামী এবং স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিনসহ এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার ইয়াসিন হোসেনের বিভিন্ন প্রকল্পে দীর্ঘদিনের অনিয়মের রেকর্ড রয়েছে। তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, “সড়ক নির্মাণে অনিয়মের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে।”
এদিকে এলজিইডির গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক জানান, অভিযোগের প্রেক্ষিতে কারিগরি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অনিয়ম প্রমাণিত হলে চুক্তির শর্ত অনুযায়ী ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য ঠিকাদার ইয়াসিন হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন