রাজধানীর রমনা এলাকায় একটি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের প্রতি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিদিন প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রম করার সময় হাতে ধানের শীষ নিয়ে নীরবে শুভেচ্ছা জানাতেন আব্দুস সালাম। একজন সাধারণ কর্মীর এই আন্তরিকতা ও ভালোবাসার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে তাঁর খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার ধারাবাহিকতায়, বুধবার (৮ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রমনা এলাকায় গিয়ে নিরাপত্তাকর্মী আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সালামের হাতে বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা ও পারিবারিক সার্বিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল।
পাবনার নগরবাড়ি ঘাট এলাকার বাসিন্দা আব্দুস সালাম একসময় পেশায় গাড়িচালক ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্ট্রোকের শিকার হওয়ার পর তিনি বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেন এবং বর্তমানে রাজধানীর একটি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। শারীরিক অসুস্থতা ও প্রতিকূলতাকে জয় করে আজও তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কর্মস্থলে দায়িত্ব পালন করে আসছেন।
প্রধানমন্ত্রীর পাঠানো উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি কখনো কল্পনাও করিনি, আমার এই ছোট্ট ভালোবাসার প্রকাশ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে এবং তিনি আমার খোঁজ নেবেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারকে শ্রদ্ধা করি এবং তাঁকেও গভীরভাবে ভালোবাসি।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী যখনই এই পথ দিয়ে যান, আমি প্রতিদিন তাঁকে সালাম জানাই। তিনিও অত্যন্ত বিনয়ের সঙ্গে গাড়ির ভেতর থেকে হাসিমুখে সালামের জবাব দেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান। গতকাল ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমার মতো একজন সাধারণ মানুষের খোঁজ নিয়ে তিনি যে মহানুভবতা দেখালেন, তা চিরকাল আমার হৃদয়ে গেঁথে থাকবে।”
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন