সারাদেশে চলমান ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সরকারি প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রতি জরুরি ও কঠোর নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বন্যাকবলিত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ত্রাণ তৎপরতা আরও জোরদার করতে আজ শুক্রবার দিনব্যাপী তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে পরিস্থিতির সার্বিক তদারকি করেছেন।
শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রী বিভিন্ন বন্যাকবলিত জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তিনি প্রতিটি জেলার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন এবং উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের কঠোর নির্দেশ দেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তিনি দুর্যোগ মোকাবিলার কার্যক্রমকে আরও সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বন্যাকবলিত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।
ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে নারী ও শিশুদের বিশেষ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "বন্যাদুর্গত এলাকার গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।" একই সঙ্গে, দুর্যোগের এই নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন চুরি, ডাকাতি বা কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে, পরিস্থিতি মোকাবিলায় বৃহত্তর চট্টগ্রামসহ দেশের বন্যাকবলিত এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন। তাঁরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বক্ষণিক তদারকি ও কঠোর নির্দেশনায় বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল হবে এবং দুর্গত মানুষ দ্রুত স্বস্তি ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন