আজ ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্বজুড়ে জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ১৯৯০ সাল থেকে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৯ সালে এই দিবসটি প্রবর্তনের পর থেকে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়।
চলতি বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’। এই প্রতিপাদ্যের মাধ্যমে যুব সমাজের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি উন্নত ভবিষ্যৎ গড়ার ওপর জোর দেওয়া হয়েছে।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা টেকসই উন্নয়ন ও জনসংখ্যা ব্যবস্থাপনায় যুব সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে,
আগামী রোববার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি কেন্দ্রীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও অংশ নেবেন।
দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ কর্মসূচি সম্প্রচার করবে। এছাড়া জাতীয় দৈনিক পত্রিকাগুলো প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র।
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর এবং তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকারের মধ্য দিয়েই আজকের দিবসটি পালিত হচ্ছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন